Long Popup (2)
সর্বশেষ

এবার মেয়ের বাবা হয়েছেন শাকিব খান, জানালেন বুবলী

BublyProbashircityWebPopupUpdate

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। গত মাসের ১১ তারিখ শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর ঘর আলো করে এসেছে এই কন্যাসন্তান। আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন বুবলী নিজেই। তাঁরা মেয়ের নাম রেখেছেন শার্লিন খান।

ফেসবুক পোস্টে শবনম বুবলী লেখেন, মহান আল্লাহর অশেষ রহমতে তাঁদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন ঘটেছে। এই আনন্দের মুহূর্তে যাঁরা তাঁদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাঁদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে মেয়ের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন এই নায়িকা। এর আগে বেশ কিছুদিন ধরেই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা গেলেও সে সময় বিষয়টি নিয়ে তিনি স্পষ্ট করে কিছুই জানাননি। এমনকি সাম্প্রতিক সময়ে অভিনয় ও গণমাধ্যম থেকে অনেকটাই আড়ালে ছিলেন বুবলী। নতুন কোনো সিনেমা বা কাজ নিয়েও তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি।

উল্লেখ্য, চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। এরপর ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাঁদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয়। প্রায় দুই বছর পর ২০২২ সালে সন্তান ও বিয়ের বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন এই তারকা জুটি। তবে এবার এক মাস পূর্ণ হওয়ার আগেই কন্যাসন্তান জন্মের আনন্দঘন খবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন তাঁরা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate