সর্বশেষ

ঘুমের ওষুধ খেয়ে হিরো আলমের আত্মহত্যার চেষ্টা

Hero alam attempts suicide by taking sleeping pills01Probashir city Popup 19 03

জনপ্রিয় কনটেন্ট নির্মাতা আশরাফুল আলম ওরফে হিরো আলম ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। বগুড়ার ধুনট উপজেলার বান্ধব জাহিদ হাসান সাগরের বাড়িতে বেড়াতে গিয়ে এই ঘটনা ঘটে। শুক্রবার (২৮ জুন) দুপুরের দিকে তাকে অচেতন অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Hero alam attempts suicide by taking sleeping pills

জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে হিরো আলম ধুনট উপজেলার ভান্ডারবাড়ি গ্রামে বন্ধু জাহিদের বাড়িতে অবস্থান করছিলেন। রাতে রিয়া মনিকে ঘিরে তাদের মধ্যে দীর্ঘ সময় আলাপ হয়। পরদিন সকালে ঘুম থেকে না ওঠায় তার বন্ধুর সন্দেহ হয়। বালিশের পাশে ঘুমের ওষুধ দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

হিরো আলমের বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগর জানান, হিরো আলম রিয়া মনিকে না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পাশাপাশি লোকজনের নেতিবাচক মন্তব্য ও বিরক্তিকর আচরণেও তিনি হতাশ ছিলেন। কিছুটা নিরিবিলি সময় কাটাতে তিনি তার বাড়িতে এসেছিলেন।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে রোগী ঘুমের ওষুধ গ্রহণের ফলে অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যালে পাঠানো হয়েছে।

ঘটনার তদন্ত ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। হিরো আলম বর্তমানে পর্যবেক্ষণে আছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03