সর্বশেষ

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে নাটক ‘দুবাই প্রবাসী’

Drama 'dubai probashi' to be released on eid ul azhaWeb Popup (3)

আসন্ন ঈদুল আজহায় প্রচারিত হতে যাচ্ছে নতুন নাটক ‘দুবাই প্রবাসী’। সেখান সেলিমের রচনা ও পরিচালনায় নির্মিত এই নাটকে অভিনয় করেছেন নিরঞ্জন নীরু, পূর্ণিমা বৃষ্টি ও অদিতি রহমান। নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে শ্রীমঙ্গলের মনোরম লোকেশনে।

নাটকটির গল্প ও নির্মাণ নিয়ে বেশ আশাবাদী অভিনয়শিল্পীরা। অভিনেতা নিরঞ্জন নীরু বলেন, “এই প্রথম সেখান সেলিমের নির্দেশনায় কাজ করলাম। তিনি সবসময় এমন গল্প বেছে নেন, যেগুলো দর্শকদের চিন্তার খোরাক দেয়। কমেডি হোক কিংবা সিরিয়াস, তিনি প্রতিটি কাজেই আন্তরিকতা দেন। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা অসাধারণ।”

অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি জানান, ব্যতিক্রমী গল্পে কাজ করতে তিনি বরাবরই আগ্রহী। “দুবাই প্রবাসী নাটকের চিত্রনাট্য পড়েই বুঝেছিলাম, এটি সাধারণ কোন গল্প নয়। দর্শকরা এতে ভিন্ন স্বাদ পাবেন বলে আমি আশাবাদী,” বলেন তিনি।

অন্যদিকে অদিতি রহমান বলেন, “আমি এখানে গ্রামের এক কালো মেয়ের চরিত্রে অভিনয় করেছি। আমাদের সমাজে গায়ের রঙের কারণে যেসব বৈষম্যের শিকার হতে হয়, সেই বাস্তবতাই তুলে ধরা হয়েছে এই চরিত্রের মধ্য দিয়ে। এটি আমার জন্য খুবই আবেগঘন একটি কাজ।”

নির্মাতা সেখান সেলিম জানান, নাটকটি তৈরি করা হয়েছে প্রবাসীদের জীবন ও সম্পর্কের গভীরতাকে ঘিরে। তিনি বলেন, “একজন মানুষের সৌন্দর্য গায়ের রঙে নয়, মনের গুণে মাপা উচিত—এই বার্তাটিই আমরা নাটকের গল্পে তুলে ধরেছি। আশা করি, দুবাই প্রবাসী দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নেবে।”

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup