সর্বশেষ

প্রবাসে বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

প্রবাসে বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড বহালProbashir city Popup 19 03

মালদ্বীপের এক নাগরিককে হত্যার দায়ে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছেন দেশটির হাইকোর্ট। গত বৃহস্পতিবার (২৫ জুলাই) মালদ্বীপের হাইকোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখার এ রায় দেন।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ২০২১ সালের ১৪ অক্টোবর বিকেলে ধানগেঠিতে একটি পরিত্যক্ত বাড়ির কূপ থেকে স্থানীয় ব্যবসায়ী মাহমুদ আবুবকরের (৫৭) লাশ উদ্ধার করে পুলিশ। ছুরি ও লোহার বার দিয়ে বুকে ও ঘাড়ে কুপিয়ে মাহমুদকে হত্যা করা হয়। পরে তার লাশ বস্তায় ভরে কূপে ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক সেলিম মিয়া (২৯) হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। পরে ফৌজদারি আদালতে তার মৃত্যুদণ্ডের রায় হয়, সর্বশেষ হাইকোর্টও সেই রায় বহাল রেখেছেন।

রায়ে শুনানিতে বিচারক বলেন, মাহমুদকে ছুরি ও দুটি ধারালো লোহার বার দিয়ে বুকে ও ঘাড়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে তার লাশ বস্তায় ভরে একটি কূপে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় সেলিম চারবার দোষ স্বীকার করেছেন। টাকার লোভে তিনি এটা করেছেন বলে আদালতকে জানিয়েছেন।

এদিকে, মালদ্বীপের নাগরিক হত্যায় দোষী হওয়ার পর প্রথমবারের মতো একজন বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এছাড়া মালদ্বীপের ইতিহাসে এটিই প্রথম কোনও বিদেশিকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়।

সেলিমের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাইল উপজেলার কামালপুর গ্রামে। ২০২২ সাল থেকে দীর্ঘ সময়ে সেলিম মিয়া তার সাজার বিরুদ্ধে কোনো আপিল দাখিল করেননি।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03