Long Popup (2)
সর্বশেষ

প্রবাসীর স্ত্রীর অশ্লীল ছবি পোস্ট, গ্রেফতার ২ নেতা

প্রবাসীর স্ত্রীর অশ্লীল ছবি পোস্ট, গ্রেফতার ২ নেতাProbashircityWebPopupUpdate

নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর গ্রামের প্রবাসীর স্ত্রীর অশ্লীল ছবি ফেসবুক আইডিতে পোস্ট করার অভিযোগে দায়েরকৃত মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৪ জুলাই) রাতে পাঁচগ্রাম ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক খায়রুজ্জামান ডালিম (৩৬) ও রাসেল মোল্যাকে (৩১) গেফতার করে।

এর আগে, ওই গৃহবধূ বাদী হয়ে কালিয়া থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

এজাহার সূত্রে জানা যায়, আসামিরা এডিট করে গৃহবধূর অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট করেন। দুটি ভুয়া আইডি খুলে প্রতিনিয়ত আজেবাজে, নোংরা ও কুরুচিপূর্ণ ক্যাপশন দিয়ে ছবি পোস্ট করতে থাকেন।

এ পরিস্থিতিতে প্রবাসীর স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েন। পরে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন তিনি।

কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, দুটি ফেসবুক আইডির সূত্র ধরে দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate