সর্বশেষ

ছাত্রদের সঙ্গে যৌন সম্পর্ক, ২ নারী শিক্ষিকা গ্রেফতার

ছাত্রদের সঙ্গে যৌন সম্পর্ক, ২ নারী শিক্ষিকা গ্রেফতারProbashir city Popup 19 03

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় একটি স্কুলের দুই নারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগ আনা হয়েছে। ঐ ঘটনায় তাদের গ্রেফতারের পর আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হয়েছে।

ক্যালহাউন সিটি স্কুলের শিক্ষক রাইলি গ্রিসন ও ব্রুকলিন শুলারের বিরুদ্ধে ছাত্রদের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িত হওয়ার অভিযোগ আনা হয়েছে। গত বৃহস্পতিবার সেখানকার একটি আদালত ঐ দুই নারীকে দোষী সাব্যস্ত করেছেন।

অভিযুক্ত দুই শিক্ষক ২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের জানুয়ারির মাঝে একাধিক ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন।

ছাত্রদের সঙ্গে যৌন সম্পর্ক, ২ নারী শিক্ষিকা গ্রেফতার

রাইলি গ্রিসন ২০২১ সালের ২৯ অক্টোবর এবং পরের বছরের ৩ জানুয়ারির মাঝে দুই ছাত্রের সঙ্গে একাধিকবার যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। এছাড়া ব্রুকলিন শুলার একই সময়ে অন্য এক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন।

আদালতের নথি অনুযায়ী, জর্জিয়া স্কুল ডিস্ট্রিক্টের এই দুই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়ার ঘটনায় ফার্স্ট ডিগ্রি অভিযোগ গঠন করা হয়েছে।

আদালতের নথিতে রাইলি গ্রিসন ও ব্রুকলিন শুলারকে স্কুলের সাবেক কর্মী হিসেবে বর্ণনা করা হয়েছে। এছাড়া স্কুলের নাম ও শিক্ষার্থীদের বয়সের বিষয়েও সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

অদ্রি ডেকার নামে এক নারী বলেন, মনে হচ্ছে তারা কেবল ছেলে-পাগল। আর স্কুলের সবাই এটা জানতেন এবং এটা নিয়ে মজাও করতেন।

আরেকজন বলেন, তারা প্রেমের ভান করতেন। স্কুলে আসা আকর্ষণীয় বাবা-মায়েদের দিকে নজর দিতে পারতেন। যেকোনো শিক্ষার্থীর বাবার সঙ্গে তাদের প্রেমের ভান করা উচিত ছিল।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03