সর্বশেষ

ওমান প্রবাসীর অস্বাভাবিক মৃত্যু, জঙ্গলে মিলল কঙ্কাল

ওমান প্রবাসীর অস্বাভাবিক মৃত্যু, জঙ্গলে মিলল কঙ্কালCity ads Investment (1)

নিখোঁজের ২৮ দিন পর মো. সাইফুল আজম ইরফান (২৯) নামে এক ওমান প্রবাসী যুবকের গলিত মরদেহ (কঙ্কাল) উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের পাহাড়ি এলাকার বড্ডিলা নামক জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গত ১১ জুন নিখোঁজ হন ইরফান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রবাসী ইরফানের সঙ্গে মোবাইলে উত্তরবঙ্গের এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পাঁচ মাস আগে ওমান থেকে দেশে আসেন তিনি। মেয়েটি তার সঙ্গে বিয়েতে রাজি হননি। তখন থেকে হতাশায় ভোগেন ইরফান। ধারণা করা হচ্ছে, ওই মেয়ের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে জঙ্গলে গিয়ে আত্মহত্যা করেন তিনি।

সাইফুল আজম ইরফান উপজেলার সাধনপুর ইউনিয়নের মো. আব্দুল জলিলের ছেলে। আব্দুল জলিল বলেন, ‘গত ১১ জুন দুপুরে নামাজ পড়তে গিয়ে আর ফিরেনি ইরফান। নিখোঁজের পর বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি করি আমি।’

এদিকে বাঁশখালী থানার ওসি (তদন্ত) শুধাংশু শেখর হালদার বলেন, ‘নিহতের পিতা পরনে থাকা কাপড় ও ব্যবহৃত মোবাইল দেখে গলিত মরদেহ শনাক্ত করেছেন।

তবে ঘটনাস্থল থেকে মাথার খুলিসহ খণ্ড খণ্ড কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাঁশখালী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

তিনি বলেন, ‘সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup