সর্বশেষ

প্রবাসে বাংলাদেশি যুবককে ছুরিকাঘাত, হামলাকারী আটক

প্রবাসে বাংলাদেশি যুবককে ছুরিকাঘাত, হামলাকারী আটকProbashir city Popup 19 03

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন শহরে ছুরিকাঘাতে বাংলাদেশি এক যুবক মারাত্মক জখম হয়েছেন। সোমবার (১৭ জুন) সকালে কোপেনহেগেন শহরের ভ্যালবি এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে ২৬ বছর বয়সী সজীব আহমেদ নামের ওই আহত বাংলাদেশিকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা এবং ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত ছুরি ও ৬৫ বছর বয়সী ড্যানিশ হামলাকারীকেও গ্রেপ্তার করেছে। তবে এ হামলার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

আহত সজীব আহমেদ ডেনমার্কের রস্কিলড ইউনিভার্সিটির ফেব্রুয়ারি ২০২৪ ইন্ট্যাকের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লিডারশিপ বিষয়ের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। তার বাড়ি বাংলাদেশের ঢাকায়।

পুলিশ ও বাংলাদেশিদের সূত্রে জানা যায়, সোমবার সকালের দিকে কোপেনহেগেন শহরের ভ্যালবির টফটেগার্ড প্ল্যাডস নামক এলাকায় রাস্তা দিয়ে হাঁটছিলেন সজীব আহমেদ। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে এক ব্যক্তি ছুরি দিয়ে তার কাঁধে হামলা চালায়। এতে সজীব মারাত্মক জখম হন। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরো এলাকা ঘিরে ফেলে এবং আহত সজীবকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে। এসময় তার কাঁধে প্রায় ১২টি সেলাই দেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন ও কিছুটা সুস্থ আছেন বলে জানা গেছে।

এদিকে, ড্যানিশ পুলিশ ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে এবং অভিযান চালিয়ে ৬৫ বছর বয়সী ওই ড্যানিশ নাগরিককেও গ্রেপ্তার করেছে। তবে ঠিক কী কারণে বাংলাদেশি যুবককে হামলা করা হয়েছে, সে ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

পুলিশ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, হামলাকারীকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে, আমরা তদন্ত করে অচিরেই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারব।

তবে সজীবের সহপাঠী ও বাংলাদেশিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ হামলার পেছনে রেসিজম ইস্যু থাকতে পারে। এর আগেও একাধিকবার এরকম ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, গত ৭ জুন একইভাবে রাস্তায় ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপরও হামলার ঘটনা ঘটে।

 

আরও দেখুন:

 

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03