Long Popup (2)
সর্বশেষ

এবার এনসিপি নেতাকে গুলি

Image 251191ProbashircityWebPopupUpdate

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে খুলনায় এই হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়লে তা সরাসরি তাঁর মাথায় বিদ্ধ হয়।

স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, মোতালেব শিকদারের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মস্তিষ্কের অবস্থা পর্যবেক্ষণের জন্য তাঁকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে সিটি স্ক্যান করতে নেওয়া হয়েছে।

সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) অনিমেষ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার সুনির্দিষ্ট স্থান ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এদিকে, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, আহত মোতালেব শিকদার এনসিপির খুলনা বিভাগীয় প্রধানের দায়িত্বেও ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত ১২ ডিসেম্বর ঢাকায় শরিফ ওসমান হাদি একইভাবে মাথায় গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate