সর্বশেষ

একটি কিনলে একটি ফ্রি দিচ্ছে বিমানের টিকিট

একটি কিনলে একটি ফ্রি দিচ্ছে বিমানের টিকিটProbashir city Popup 19 03

ইথিওপিয়ান এয়ারলাইন্স ঢাকা থেকে তাদের সব আন্তর্জাতিক গন্তব্যের জন্য একটি কিনলে একটি ফ্রি টিকিট অফার ঘোষণা করেছে। বাংলাদেশের বাজারে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরুর উদযাপনের অংশ হিসেবে এ বিশেষ অফার ঘোষণা দেয়।

এয়ারলাইন্সটি প্রাথমিক অবস্থায় ২ নভেম্বর থেকে সপ্তাহে ৫টি সাপ্তাহিক ফ্লাইট চালু করতে যাচ্ছে আদ্দিস আবাবা-ঢাকা-আদ্দিস আবাবা রুটে।

বাংলাদেশে যাত্রা উপলক্ষে ইথিওপিয়ান এয়ারলাইন্স কর্তৃক এই অফারটি ৩ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে এবং যাত্রীদের ২০ অক্টোবরের মধ্যে টিকিট কিনতে হবে।

ইথিওপিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশে জেনারেল সেলস এজেন্ট রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন বলেন, আমরা আমাদের যাত্রীদের জন্য একটি আকর্ষণীয় অফারের পরিকল্পনা করেছিলাম এবং আমরা বিশ্বাস করি এই অফারটি বাংলাদেশি যাত্রীদের স্টার অ্যালায়েন্স এয়ারলাইন্সের বিশ্বমানের সেবা উপভোগ করতে উৎসাহিত করবে।

একটি কিনলে একটি ফ্রি টিকিট অফার প্রসঙ্গে তিনি জানান, অফারটি উপভোগের জন্য যাত্রীদের ২০ অক্টোবরের মধ্যে টিকিট কিনতে হবে এবং ১৮ নভেম্বরের মধ্যে ঢাকার ফ্লাইটে উড়তে হবে, তবে যাত্রীরা ফেরার তারিখ নিজের ইচ্ছায় নির্ধারণ করতে পারবেন।

ইথিওপিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার ওয়াহান্নেস বেকেলে জানান, নতুন এই রুটটি বাংলাদেশি প্রবাসীদের জন্য সুবিধাজনক সংযোগ প্রদান করবে। আদ্দিস আবাবার মাধ্যমে ইউরোপ এবং উত্তর আমেরিকার প্রধান শহরগুলোতে সাশ্রয়ী ভাড়ায় পৌঁছানোর সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, ইথিওপিয়ান এয়ারলাইন্স, আফ্রিকার সবচেয়ে বড় এয়ারলাইন নেটওয়ার্ক। এই রুটে অত্যাধুনিক বোয়িং৭৮৭ ড্রিমলাইনার ফ্লাইট পরিচালনা করবে।

চাহিদা বাড়ার সাথে সাথে ইথিওপিয়ান এয়ারলাইন্স প্রতিদিনের ফ্লাইট সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছে। ঢাকার নতুন রুটটি এয়ারলাইন্সের বৃহৎ নেটওয়ার্ককে সম্প্রসারিত করবে, যার মধ্যে আফ্রিকার ৬৩টিরও বেশি গন্তব্য এবং বিশ্বব্যাপী প্রায় ১৫০টি গন্তব্য অন্তর্ভুক্ত রয়েছে।

যাত্রী, গন্তব্য এবং আয়ের দিক থেকে ১৪৭টি উড়োজাহাজ নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্স আফ্রিকার সবচেয়ে বড় এয়ারলাইন্স। দক্ষিণ এশিয়ায় ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই এয়ারলাইন্স বেঙ্গালুর, চেন্নাই, দিল্লি, মুম্বাই এবং করাচিতে ফ্লাইট পরিচালনা করছে এবং ঢাকায় তাদের সম্প্রসারণ এশিয়ায় উপস্থিতি শক্তিশালী করার বৃহত্তর কৌশলের অংশ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03