Opens in a new tab
সর্বশেষ

মাঝ আকাশে ভেঙে গেল বিমানের অংশ,অতপর…

মাঝ আকাশে ভেঙে গেল বিমানের অংশ,অতপর...Web Popup (3)

মাঝ আকাশে শিলাবৃষ্টির আঘাতে অস্ট্রেলিয়ার একটি যাত্রীবাহী বিমানের সামনের অংশ ভেঙে যাওয়ার পর সেটি ভিয়েনায় জরুরি অবতরণ করেছে। শিলাবৃষ্টির আঘাতে ওই বিমানের সামনে থাকা জানালার কাচও ভেঙেছে।

২৩ বছর ধরে সেবা দেয়া এয়ারবাস এসই এ ৩২০ এর ফ্লাইট নম্বর- ওএস৪৩৪ বিমানটি গত রবিবার (৯ জুন) স্থানীয় সময় বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে পালমা ডি ম্যারোর্কা ছেড়ে আসার পরই ঝড়ের কবলে পড়ে যায়।

চলাচলকারী বিমানের অবস্থান শনাক্ত করা প্রতিষ্ঠান এয়ারলাইভ তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে। আল আরাবিয়ার তথ্য।

শিলাবৃষ্টির আঘাতে বিমানের নাক ভেঙে যাওয়ার দৃশ্য অনলাইনে শেয়ার করা হয়েছে। এতে দেখা যাচ্ছে বিমানটির অ্যারোডায়নামিক শেল কভারটি পুরোপুরি ভেঙে গেছে। এছাড়া বিমানের সামনে থাকা জানালার কাচও ক্ষতিগ্রস্থ হয়েছে।

যদিও বিমানগুলো খারাপ আবহাওয়া পরিস্থিতিতে চলাচলের উপযোগী করেই নির্মাণ করা হয়। তারপরও অনেক সময় ভয়াবহ পরিস্থিতি পড়লে কিছুই করার থাকে না।

অস্ট্রেলিয়ার ওই বিমানটিতে এমন দুর্ঘটনা ঘটলে এর পাইলট জরুরি ভিত্তিতে ভিয়েনা বিমানবন্দরে এটি সফলভাবে অবতরণ করতে সক্ষম হয়। এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, গত কয়েক সপ্তাহ আগে সিঙ্গাপুরের একটি বিমান মাঝ আকাশে প্রচণ্ড ঝাঁকুনির শিকার হয়। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়ে।

 

আরও দেখুনঃ

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)