Opens in a new tab
সর্বশেষ

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম, ভরিতে কত?

GOLD 20260311Web Popup (3)

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। স্থানীয় বাজারে খাঁটি বা তেজাবি সোনার দাম কমে যাওয়ায় নতুন এ দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

নতুন মূল্যতালিকা অনুযায়ী সোনার অন্যান্য মানের দামও কমানো হয়েছে। এখন থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতির সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা। এর আগে মাত্র দুদিন আগে, গত ২৩ অক্টোবরও সোনার দাম কমিয়েছিল বাজুস।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত ১২৬ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৬০ বার আর কমানো হয়েছে ৬৫ বার। সোনার দাম কমলেও দেশের বাজারে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৮৪৯ টাকায় বিক্রি হচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup