Long Popup (2)
সর্বশেষ

দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম

Gold probash time . ismailCity

টানা তিন দফা কমানোর পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম একলাফে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই সারা দেশে নতুন এই দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার কারণেই নতুন করে এই দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বৈঠকে সোনার এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দামের বিস্তারিত তথ্য জানানো হয়। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গয়নার দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৪৯১ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৯ ও ৩১ আগস্ট এবং ২ সেপ্টেম্বর টানা তিন দফায় দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছিল। ওই তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম মোট ১৫ হাজার ৮৬৩ টাকা কমানো হয়। তারও আগে গত ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় একই মানের সোনার দাম মোট ১০ হাজার ৯৬৪ টাকা বাড়িয়েছিল বাজুস। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর সোনার দাম ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত ওই দামেই দেশের বাজারে সোনার গয়না বিক্রি হয়েছে।

সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও একযোগে বাড়িয়েছে জুয়েলার্স সমিতি। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৬ টাকা বাড়িয়ে ৫ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ৯৫৭ টাকা করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate