সর্বশেষ

দাম কমে আজ যে দরে বিক্রি হচ্ছে স্বর্ণ

Gold ismailWeb Popup (3)

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভালো মানের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণালংকারের দাম ৪ হাজার ৪৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার সকাল থেকে কার্যকর হওয়া এই নতুন দামেই মঙ্গলবার সারা দেশের জুয়েলারি দোকানগুলোতে অলংকার বিক্রি হচ্ছে।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ১৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত এই নির্ধারিত দামেই সব ধরনের গহনা বিক্রি হবে।

এর আগে টানা তিন দফায় দাম বাড়ার পর সম্প্রতি দুই দফায় ভালো মানের স্বর্ণের ভরিতে মোট ১১ হাজার ৪৮৯ টাকা কমানো হলো। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আন্তর্জাতিক বাজারের গতিপ্রকৃতি ও স্থানীয় বুলিয়ন মার্কেটে তেজাবি স্বর্ণের দামের ওঠানামার ওপর ভিত্তি করেই এই দফায় মূল্য সমন্বয় করা হয়েছে। ভবিষ্যতে বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে আবারও বাজারে দর সমন্বয়ের উদ্যোগ নেওয়া হতে পারে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup