Long Popup (2)
সর্বশেষ

সোনার দাম ভরিতে একলাফে বাড়ল ৯,৮৫৬ টাকা

GOLD 20260311ProbashircityWebPopupUpdate

দেশের বাজারে সোনা ও রুপার দাম আবারও এক লাফে বড় ব্যবধানে বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৯ হাজার ৮৫৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর করা হয়েছে। বাজুস জানিয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে সোনার এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনটির নতুন মূল্যতালিকা অনুযায়ী, এখন থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকার কিনতে ক্রেতাদের ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা গুনতে হবে। গতকাল বুধবার (৫ আগস্ট) পর্যন্ত এই মানের সোনার ভরি ছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এ ছাড়া নতুন দর অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকায় বিক্রি হবে।

সোনার দাম বাড়ার পাশাপাশি বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। বাজুসের নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate