সর্বশেষ

পাকিস্তান থেকে খাদ্যপণ্য আনবে বাংলাদেশ

P b 20260712Web Popup (3)

খাদ্যপণ্য বাণিজ্য আরও সহজ করার বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান সরকার। এ লক্ষ্যে খুব শিগগিরই দেশ দুটির মধ্যে একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে যাচ্ছে। আজ রোববার (১২ জুলাই) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ট্রেডিং করপোরেশনের চেয়ারম্যান আসিম আজিম সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সম্প্রতি বাংলাদেশ সফর করে। সফরকালে তাঁরা বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন। বাংলাদেশের বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই বৈঠকেই বাণিজ্যের বিষয়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

আসিম আজিম সিদ্দিকী এক্সপ্রেস ট্রিবিউনকে জানিয়েছেন, পাকিস্তান মূলত বাংলাদেশে চাল, মসুর ডাল, ছোলা, সার ও ভোজ্যতেল রপ্তানি করতে অত্যন্ত আগ্রহী। এর বিপরীতে তারা বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানি করতে চায়, কারণ পাকিস্তানে এসব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। এর পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশ যেন তুলনামূলক ভালো দামে পণ্য কিনতে পারে, সে বিষয়েও পাকিস্তানের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছে।

ওই বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম আরও ত্বরান্বিত করার বিষয়ে দুই দেশ একমত পোষণ করেছে। এর অংশ হিসেবে উভয় দেশ আগামীতে আরও বাণিজ্যিক প্রতিনিধিদল আদান-প্রদান করবে এবং কৃষি ও শিল্প খাতে যৌথভাবে কাজ করবে। সংবাদমাধ্যমটি বলছে, আসন্ন এই সমঝোতা স্মারক সই হলে দুই দেশের মধ্যকার বিদ্যমান বাণিজ্য বাধাগুলো দূর হবে এবং উভয় দেশের সরকারের মধ্যে সরাসরি যোগাযোগের পথ সুগম হবে, যা পুরো ব্যবসাপ্রক্রিয়াকে অনেকটাই সহজ করে দেবে।

এক্সপ্রেস ট্রিবিউনের পর্যবেক্ষণ অনুযায়ী, বাণিজ্য চুক্তির এই উদ্যোগ স্পষ্টভাবেই ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সাধারণ দ্বিপক্ষীয় সম্পর্ক এখন কেবল কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ না থেকে খাদ্য সরবরাহের মতো গুরুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup