সর্বশেষ

বাজারে যে দামে আজ পাওয়া যাচ্ছে সোনা

The price at which gold is available in the market todayWeb Popup (3)

সোনার দাম বাংলাদেশে প্রায় প্রতিনিয়ত ওঠানামা করে, কারণ এটি আমদানিকৃত একটি উপাদান। দেশের সোনার বাজারের দাম নির্ধারণ করে থাকে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ গত ৯ সেপ্টেম্বর রাতে বাজুস সোনার দাম বাড়িয়েছে এবং সেই নতুন দামে আজ (সোমবার) সোনা বিক্রি হচ্ছে।

বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়েছে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের দাম ১ লাখ ৭৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৫২ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ২৬ হাজার ১৪৬ টাকা।

সোনার বিক্রয়মূল্যে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হয়। এছাড়া গয়নার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হার পরিবর্তিত হতে পারে।

বাজুস জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম মোট ৫২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৩৬ বার, আর কমানো হয়েছে ১৬ বার।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup