Long Popup (2)
সর্বশেষ

ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড, অর্থদণ্ড ৫ হাজার টাকা

ইভ্যালির রাসেল শামীমার তিন বছরের কারাদণ্ড, অর্থদণ্ড ৫ হাজার টাকাProbashircityWebPopupUpdate

প্রতারণার অভিযোগে ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে, প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রবিবার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিসবাহ উর রহমান এই রায় ঘোষণা করেন।

মামলার বাদী মো. রাজিব আদালতে অভিযোগ করেন যে, ইভ্যালির মাধ্যমে প্রতারিত হয়ে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি আসামিদের বিরুদ্ধে ১২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। রায়ে আদালত উল্লেখ করেন যে, আসামিরা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন, যা একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়।

বাদীপক্ষের আইনজীবী আব্দুল হান্নান ভূঁইয়া এই রায়ের পর গণমাধ্যমকে জানান, এর ফলে প্রতারণার শিকার হওয়া ব্যক্তিরা কিছুটা হলেও ন্যায়বিচার পেয়েছেন বলে মনে করবেন। এই রায় ভুক্তভোগীদের মধ্যে আশার সঞ্চার করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate