সর্বশেষ

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা হাইকমিশনের

Dhakaprokash malyasia originalWeb Popup (3)

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে শনিবার (২৯ আগস্ট) হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়। এতে প্রবাসীদের মালয়েশিয়ার স্থানীয় সাইবার আইন, কর্মস্থলের নিজস্ব নীতিমালা এবং সে দেশের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সাইবার প্রতারণা, ফিশিং বা যেকোনো অজানা লিংকের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি কর্মস্থলের গোপনীয়তা বজায় রাখার কথাও বলা হয়েছে।


হাইকমিশনের নির্দেশনায় উসকানিমূলক, ভুয়া কিংবা গুজব ছড়ায় এমন যেকোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাইয়ের ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে ইসরায়েল-ফিলিস্তিন বা ইরান-ইসরায়েল সংঘাতের মতো স্পর্শকাতর আন্তর্জাতিক বিষয় নিয়ে মালয়েশিয়ার স্থানীয় আইন লঙ্ঘন করে, এমন কোনো বিতর্কিত পোস্ট বা মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ ছাড়া সন্ত্রাসবাদ, উগ্রবাদ কিংবা সে দেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক প্রচারণায় অংশ নেওয়া এবং সরকারি বা নিরাপত্তা-সংশ্লিষ্ট স্পর্শকাতর স্থাপনার ছবি ও ভিডিও ধারণে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।

প্রবাসীদের ব্যক্তিগত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের পাসপোর্ট, ভিসা, ব্যাংক হিসাব বা জাতীয় পরিচয়পত্রের তথ্য অনলাইনে প্রকাশ না করার পরামর্শ দিয়েছে হাইকমিশন। একই সঙ্গে অনলাইনে চটকদার চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দ্রুত আয়ের প্রলোভন এবং যাচাই-বাছাই ছাড়া যেকোনো তহবিলে অনুদান দেওয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এসব নির্দেশনা সঠিকভাবে মেনে চললে প্রবাসীদের আইনি জটিলতা এড়ানোর পাশাপাশি মালয়েশিয়ায় বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল থাকবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup