Long Popup (2)
সর্বশেষ

শ্রমিকদের বকেয়া বেতন-পাসপোর্ট ফেরত দেবে মালয়েশিয়ার প্রতিষ্ঠান

1 mqc5609jnhsestgProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ক্লাং এলাকায় একটি গদি প্রস্তুতকারী কারখানায় কর্মরত প্রায় ১০০ জন বাংলাদেশি শ্রমিকের দীর্ঘদিনের বকেয়া বেতন ও পাসপোর্ট জব্দের সমস্যা সমাধানে এগিয়ে এসেছে বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের সরাসরি হস্তক্ষেপে অ্যারোফোম ম্যানুফ্যাকচারিং এসডিএন বিএইচডি নামের ওই প্রতিষ্ঠানটি শ্রমিকদের সমস্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিয়েছে।

গত সোমবার (৮ জুন) হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে প্রতিষ্ঠানটির শীর্ষ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর দেওয়া এক অঙ্গীকারপত্রে কোম্পানিটি জানায়, তারা বর্তমানে একটি সম্পত্তি বিক্রির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই বিক্রি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে আগামী তিন থেকে ছয় সপ্তাহের মধ্যে শ্রমিকদের সমুদয় বকেয়া মজুরি পরিশোধ করা হবে।

2

আর্থিক পাওনার পাশাপাশি শ্রমিকদের সার্বিক মানোন্নয়নে বেশ কিছু তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে কোম্পানিটি। এর মধ্যে রয়েছে—শ্রমিকদের নিজ জিম্মায় পাসপোর্ট ফিরিয়ে দেওয়া, আবাসন ও চিকিৎসাসুবিধার উন্নয়ন এবং কর্মীদের কাছ থেকে জামানত কেটে রাখার প্রথা বাতিল করা। শ্রমিকদের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে এখন থেকে বিস্তারিত তথ্যসহ মাসিক বেতন স্লিপও দেওয়া হবে।

বাংলাদেশ হাইকমিশনের এই কার্যকর উদ্যোগ এবং কোম্পানির ইতিবাচক সাড়ায় দুশ্চিন্তায় থাকা প্রবাসী এই রেমিট্যান্স যোদ্ধাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এখন দেখার বিষয়, কোম্পানির এসব প্রতিশ্রুতি কত দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate