সর্বশেষ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২১ অবৈধ প্রবাসী আটক

1 mnpl52csz9d5go5ProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত এক অভিযানে সাত বাংলাদেশিসহ মোট ২১ জন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গত শনিবার জোহরের মেরসিং এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। স্থানীয় কিছু ব্যক্তি ও বাড়ির মালিকপক্ষ এসব অবৈধ প্রবাসীর পরিচয় গোপন করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়।

জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস গতকাল মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে আটকের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মেরসিং এলাকার বেশ কয়েকটি নির্মাণাধীন স্থাপনা, আবাসিক বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়। জোহর ইমিগ্রেশন বিভাগের মেরসিং শাখার এনফোর্সমেন্ট বিভাগের নয়জন কর্মকর্তা এই অভিযানে সরাসরি অংশ নেন।

জনসাধারণের দেওয়া গোপন তথ্য ও ইমিগ্রেশন বিভাগের নিজস্ব গোয়েন্দা নজরদারির ভিত্তিতেই এই সাঁড়াশি অভিযানটি পরিচালিত হয়। ইমিগ্রেশন পরিচালক জানান, অভিযানের সময় দেখা যায়, কিছু স্থানীয় ব্যক্তি ও বাড়ির মালিক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে অবৈধ অভিবাসী ভাড়াটিয়াদের প্রকৃত পরিচয় আড়াল করার চেষ্টা করছিলেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তাঁদের সেই কৌশল কাজে আসেনি।

প্রাথমিক তদন্ত শেষে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগে ওই ২১ জন বিদেশিকে আটক করা হয়। আটক হওয়া এই ব্যক্তিদের মধ্যে ১৪ জন ইন্দোনেশিয়ার এবং ৭ জন বাংলাদেশের নাগরিক রয়েছেন। তাঁদের সবার বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আটককৃত এসব অবৈধ অভিবাসীর বিরুদ্ধে বর্তমানে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate