সর্বশেষ

সুখবর! দালাল ছাড়াই কর্মী নিয়োগ দেবে মালয়েশিয়া

Expatriates in MalaysiaWeb Popup (3)

বিদেশি শ্রমিক নিয়োগে দীর্ঘদিনের দালালনির্ভরতা ভেঙে সরাসরি নিয়োগ প্রক্রিয়া চালুর পথে এগোচ্ছে মালয়েশিয়া। তৃতীয় পক্ষ বা মধ্যস্বত্বভোগী বাদ দিয়ে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশি শ্রমিক নিয়োগের উদ্যোগ নিয়েছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়।

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর রামানন জানিয়েছেন, প্রস্তাবিত এই নিয়োগ ব্যবস্থা এখনো চূড়ান্তকরণের পর্যায়ে রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা শেষে এটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।

মানবসম্পদমন্ত্রী বলেন, বিদেশি শ্রমিক নিয়োগে তৃতীয় পক্ষের ভূমিকা মালয়েশিয়ায় দীর্ঘদিনের একটি বড় সমস্যা। সংসদ সদস্যদের প্রশ্ন এবং গণমাধ্যমের প্রতিবেদনে বারবার উঠে এসেছে, দালালচক্রের কারণে শ্রমিকদের অতিরিক্ত ফি দিতে হচ্ছেhttps://www.youtube.com/watch?v=cO_H4oTSNGs&pp=0gcJCZEKAYcqIYzv। এতে তারা ঋণদাসত্ব ও আধুনিক দাসপ্রথার মতো শোষণের শিকার হচ্ছেন।

প্রস্তাবিত নতুন ব্যবস্থায় নিয়োগকর্তারা সরাসরি বিদেশি শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। বর্তমানে নিয়োগকর্তাদের এজেন্টের মাধ্যমে যোগাযোগ করতে হয়, ফলে শ্রমিক প্রকৃত চাকরির শর্তে সম্মত হয়েছেন কি না, তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। এ কারণেই অনেক শ্রমিক অভিযোগ করেন, একটি চাকরির কথা বলে নিয়ে এসে ভিন্ন ধরনের কাজে বাধ্য করা হয়।

এই ডিজিটাল নিয়োগ ব্যবস্থার মূল লক্ষ্য হলো শ্রমিকদের ওপর চাপিয়ে দেওয়া অতিরিক্ত ও অস্বাভাবিক এজেন্ট ফি বন্ধ করা। মানবসম্পদ মন্ত্রণালয়ের তথ্যমতে, অনেক শ্রমিককে মালয়েশিয়ায় আসার আগেই পাঁচ হাজার থেকে আট হাজার মার্কিন ডলার পর্যন্ত পরিশোধ করতে হয়, যা মানবপাচার, সামাজিক সমস্যা ও অর্থপাচারের ঝুঁকি বাড়ায়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup