সর্বশেষ

মালয়েশিয়ায় বিমানবন্দরে বাংলাদেশ থেকে যাওয়া ১.৭৫ টন কাঁচামরিচ জব্দ

A632708d41c31f3d6af7f761b01c7c71c67a1d3a94088524

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) বিধি লঙ্ঘন করে আমদানি করা ১.৭৫ টন কাঁচামরিচ জব্দ করেছে দেশটির বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (একেপিএস)। বাংলাদেশ থেকে পাঠানো এই চালানটি বিমানবন্দরের ফ্রি ট্রেড জোন কার্গো এলাকা থেকে জব্দ করা হয়। রোববার একেপিএসের প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি জানায়, গত বৃহস্পতিবার বাংলাদেশ থেকে আগত একটি কার্গো কনটেইনারে তল্লাশি চালিয়ে ২৫০ বক্সে রাখা মোট ১,৭৫০ কেজি কাঁচামরিচ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, মালয়েশিয়ার মেলাকা–ভিত্তিক একটি আমদানিকারক প্রতিষ্ঠান এই চালানটি দেশে আনছিল।

তদন্তে আরও উঠে এসেছে, আমদানিকৃত এই কৃষিপণ্য মালয়েশিয়ান কোয়ারেন্টাইন অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসেস (MAQIS) কর্তৃক নির্ধারিত শর্ত ও বৈধ আমদানি পারমিটের কোনোটি অনুসরণ করেনি। বিধি লঙ্ঘনের কারণে পণ্যগুলো জব্দ করা হয়েছে। জব্দকৃত কাঁচামরিচের বাজারমূল্য আনুমানিক ১৬,৫০৪ রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পাঁচ লাখ টাকার সমান।

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে MAQIS Act 2011 (Act 728)–এর ধারা ১৫(১) অনুযায়ী আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। আমদানির নিয়ম ভঙ্গ করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে একেপিএস জানিয়েছে।

কেএলআইএ শাখা কর্তৃপক্ষ জানায়, দেশটির খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্য রক্ষায় সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিদেশ থেকে আমদানি হওয়া প্রতিটি পণ্য যেন নির্ধারিত মান ও আইন অনুসারে প্রবেশ করে তা নিশ্চিত করতে সংস্থাটি দৃঢ়ভাবে কাজ করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup