সর্বশেষ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৯ আরোহী নিয়ে নৌকাডুবি

Boat capsizes in Malaysia with 19 people on board, including BangladeshisProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ার পেরাক দ্বীপের উত্তর-পূর্ব জলসীমায় একটি নৌকা ডুবির ঘটনায় একজন নিহত হয়েছেন। নৌকাটিতে বাংলাদেশিসহ মোট ১৯ জন আরোহী ছিলেন। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে রয়্যাল মালয়েশিয়ান নেভির যুদ্ধজাহাজ কেডি লেদাং ঘটনাস্থলে পৌঁছে পানিতে ভাসমান অবস্থায় লাইফ জ্যাকেট পরিহিত ১৮ জনকে জীবিত উদ্ধার করে।

নিউ স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তি ৭০ বছর বয়সী মালয়েশিয়ান নাগরিক। উদ্ধার হওয়া অন্য আরোহীদের বয়স ১৫ থেকে ৫৩ বছরের মধ্যে। তাদের মধ্যে ১৫ জন মালয়েশিয়ার স্থানীয়, বাকি তিনজন মিয়ানমারের নাগরিক এবং একজন বাংলাদেশি। ধারণা করা হচ্ছে, নৌকার আরোহীরা পেরাক দ্বীপের জলসীমায় একটি কৃত্রিম প্রবাল প্রাচীর—স্থানীয়ভাবে ‘তুকুন’—রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ছিলেন।

কেদাহ ও পারলিস রাজ্য মেরিটাইমের পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল রোমলি মুস্তাফা জানান, উদ্ধার অভিযানে নৌবাহিনী দ্রুত শনাক্তকরণ ও প্রাথমিক চিকিৎসা প্রদান করে জীবিতদের নিরাপদে জাহাজে তোলে। নিহত ব্যক্তির মরদেহ আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে রয়্যাল মালয়েশিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে কেডি লেদাং টিএলডিএম মাভিলা ৩ জেটিতে পৌঁছায়। জীবিত উদ্ধার হওয়া ১৮ জনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। এরপর তাদের মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি এবং নৌ বিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

অ্যাডমিরাল মুস্তাফা সফল উদ্ধার অভিযানে সংশ্লিষ্ট সংস্থাগুলোর দ্রুত সমন্বিত ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন জরুরি পরিস্থিতিতে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate