সর্বশেষ

মালয়েশিয়ার ক্যাম্পে পরিচয়হীন বাংলাদেশি,শনাক্তে সহায়তা চায় হাইকমিশন

High commission seeks help in identifying unidentified bangladeshis in malaysian campProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ার জহুর বারুতে পেকান নানাস ক্যাম্পে আটক থাকা এক প্রবাসী বাংলাদেশির পরিচয় শনাক্তে সাহায্য চেয়েছে বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের পক্ষ থেকে বুধবার (১ অক্টোবর) ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি ক্যাম্পে সেবা কার্যক্রম চলাকালীন ওই প্রবাসীকে পাওয়া গেছে। অসুস্থতার কারণে তিনি কথা বলতে বা লিখতে পারছেন না, যা তার পরিচয় নির্ধারণকে জটিল করেছে।

প্রবাসীর সঙ্গে থাকা কার্ড ও অন্যান্য নথিপত্র যাচাই করেও কোনো তথ্য পাওয়া যায়নি। এর ফলে তার নাম, ঠিকানা বা আত্মীয়-স্বজন সম্পর্কে জানা সম্ভব হয়নি এবং দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু করা যাচ্ছে না।

এই পরিস্থিতিতে হাইকমিশন প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে। যেসব ব্যক্তির কাছে ওই প্রবাসীর পরিচয় বা পরিবারের বিষয়ে কোনো তথ্য থাকলে তা দ্রুত হাইকমিশনে জানাতে বলা হয়েছে।

হাইকমিশন আশা করছে, প্রবাসী সম্প্রদায়ের সহায়তায় দ্রুত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হবে এবং তার দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা যাবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate