সর্বশেষ

প্রবাসী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় নতুন উদ্যোগ মালয়েশিয়ার

Malaysia's new initiative to test workers' healthWeb Popup (3)

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় জালিয়াতি রোধে বড় ধরনের সংস্কার আসছে। এর অংশ হিসেবে এবার থেকে বায়োমেট্রিক ভেরিফিকেশন বা আঙুলের ছাপ গ্রহণ বাধ্যতামূলক করা হচ্ছে।

২০ সেপ্টেম্বর এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি জুলফেকলি আহমেদ জানান, মেডিকেল এক্সামিনেশন মনিটরিং এজেন্সি (ফোমেমা)-এর তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষার তদারকি আরও জোরদার করা হচ্ছে। নতুন ব্যবস্থার আওতায় আঙুলের ছাপভিত্তিক শনাক্তকরণ চালুর পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকরা পরীক্ষার ফলাফল পর্যালোচনা করবেন।

মন্ত্রী বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও জালিয়াতি প্রতিরোধের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, আগে কেউ প্রতারণা করে পার পেলেও এখন আর সেটা সম্ভব হবে না, কারণ স্ক্রিনিং প্রক্রিয়া আরও কঠোর করা হচ্ছে।

এ ছাড়া যদি কোনও এক্সরে রিপোর্ট নিয়ে সন্দেহ তৈরি হয়, তা বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পুনর্মূল্যায়ন করা হবে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিছু অসাধু চক্র অসুস্থ বিদেশি কর্মীদের নামে সুস্থ ব্যক্তিদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে প্রতারণা করছে।

ফোমেমার প্রধান নির্বাহী ড. মোহদ আফিক ফারহান মোহদ হানিফ জানান, এই ধরনের জালিয়াতি সংক্রামক রোগ ছড়িয়ে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আঙুলের ছাপভিত্তিক ব্যবস্থা চালু হলে এসব জালিয়াতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং নতুন পদ্ধতিতে কোনো দুর্বলতা থাকলেও তা দ্রুত দূর করা সম্ভব হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup