সর্বশেষ

মালয়েশিয়া বিমানবন্দরে বাংলাদেশি ওষুধসহ আটক ১

1 bangladeshi detained with drugs at malaysia airportProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ অনিবন্ধিত বাংলাদেশি ওষুধ জব্দ করেছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ। এ ঘটনায় এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) তার লাগেজ তল্লাশির সময় প্রায় ৮৫ হাজার রিঙ্গিত মূল্যের এসব ওষুধ উদ্ধার করা হয়। তবে আটক ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

শুক্রবার স্থানীয় পত্রিকা সান ডেইলি-এর প্রতিবেদনে বলা হয়, ওই যাত্রীর চারটি স্যুটকেস স্ক্যান করার সময় কাস্টমস কর্মকর্তারা সন্দেহজনক ওষুধ শনাক্ত করেন। পরবর্তীতে লাগেজগুলো মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার কাছে পাঠানো হলে সেখানে ৩০ ধরনের ৬০ হাজারেরও বেশি ইউনিট অনিবন্ধিত ওষুধ পাওয়া যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা ওষুধগুলোর মধ্যে ২০ হাজার ইউনিট গ্যাস্ট্রিকজনিত রোগের ট্যাবলেট রয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, এসব ওষুধ কালোবাজারির মাধ্যমে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের কাছে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল।

ওষুধগুলো মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিবন্ধিত না থাকায় সেগুলো আরও তদন্তের জন্য কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। আইন অনুযায়ী, এক মাসের মধ্যে জব্দ করা ওষুধ বাজেয়াপ্ত করে ধ্বংস করা হবে বলে জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate