ভারতে চলন্ত ট্রেনের জানালা দিয়ে মোবাইল ফোন ছিনতাই করতে গিয়ে ট্রেনের বাইরে ঝুলে থাকার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। যাত্রীরা তাৎক্ষণিকভাবে চোরের হাত শক্ত করে ধরে ফেলায় ট্রেন চলতে শুরু করলেও তিনি কামরার বাইরেই বিপজ্জনকভাবে ঝুলে থাকেন। বিহারের ভাগলপুর জেলার শিবনারায়ণপুর রেলস্টেশন এলাকায় ঘটে যাওয়া এই শ্বাসরুদ্ধকর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ব্যাপকভাবে ভাইরাল।
প্রতিবেদন অনুযায়ী, ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার মুহূর্তে বাইরে থেকে এক যাত্রীর হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি। তবে ভেতরের যাত্রীরা বিষয়টি বুঝে ফেলে চোখের পলকে তাঁর হাত চেপে ধরেন। ট্রেন গতি বাড়ালেও যাত্রীরা হাত না ছাড়ায় চলন্ত ট্রেনের বাইরে দীর্ঘ পথ শূন্যে ঝুলে নিজেকে সামলানোর জন্য ধস্তাধস্তি করতে থাকেন তিনি। পরে একটি প্ল্যাটফর্মের কাছে পৌঁছালে তিনি নিচে ছিটকে পড়েন এবং সেখানে থাকা নিরাপত্তাকর্মীরা তাঁকে তাৎক্ষণিকভাবে আটক করেন।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় তীব্র আলোচনা ও প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। কেউ কেউ এমন ঝুঁকিপূর্ণ অবস্থাকে অপরাধীর জন্য ‘উপযুক্ত শিক্ষা’ হিসেবে দেখলেও, অনেকে চলন্ত ট্রেন থেকে এভাবে কাউকে ঝুলিয়ে রাখাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অমানবিক বলে মন্তব্য করছেন।
আরও
Shocking: At Shivnarayanpur Railway Station, a thief tried to snatch a mobile phone from a moving train and run away, but he was caught and held through the window https://t.co/Eii1vALd4u
— Ramesh Speaks (@rameshofficial0) October 12, 2026
href=”https://www.youtube.com/watch?v=Ixt92kRIMEc”>আরও দেখুন










