সর্বশেষ

যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, পুরোহিতও যমজ

84428646Web Popup (3)

মানুষের জীবনে বিয়ে অন্যতম এক স্মরণীয় দিন। তবে কিছু ঘটনা সেই স্মৃতিকে আরও বিশেষ করে তোলে। এমনই এক ব্যতিক্রমী বিয়ের সাক্ষী হলো ভারতের কেরালা রাজ্য। সেখানে যমজ দুই ভাইয়ের সঙ্গে যমজ দুই বোনের বিয়ে হয়েছে। অবাক করার মতো বিষয় হলো, তাদের বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেছেন যমজ দুই পুরোহিত। এমনকি এই আয়োজনে সহায়তাকারীও ছিলেন যমজ। গতকাল শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই বিরল বিয়ের খবর জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার কেরালার চাঙ্গানাসেরি মেট্রোপলিটন চার্চে এই অভিনব বিয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাত্র অখিল কে থমাসের সঙ্গে ম্যাগি মেরি থমাসের এবং অখিলের যমজ ভাই নিখিল কে থমাসের সঙ্গে ম্যাগির যমজ বোন মারিয়া মেরি থমাসের বিয়ে সম্পন্ন হয়। পাত্র অখিল ও নিখিল চাঙ্গানাসেরির ভেট্টুপারম্বিল এলাকার বাসিন্দা। অন্যদিকে পাত্রী ম্যাগি ও মারিয়া পাথানামথিট্টা জেলার কুম্বলুভেলিলের বাসিন্দা। ব্যতিক্রমী এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন কাঞ্জিরাপল্লি ডায়োসিসের যমজ যাজক ফাদার আন্তো পেজুমকাটিল এবং ফাদার আজো পেজুমকাটিল। বেদিতে তাঁদের সহায়তা করেন পালারের যমজ ভাই জেরন জেমস ও জোহন জেমস।

বিয়ের প্রতিটি পর্বে যমজদের এই অংশগ্রহণ কোনো কাকতালীয় ঘটনা ছিল না। এটি ছিল দুই পরিবারের বহু বছরের লালিত এক স্বপ্নের বাস্তবায়ন। যমজ দুই বোন জানান, যমজদের মধ্যে বিয়ে করার স্বপ্ন তাঁদের ছোটবেলা থেকেই ছিল। তাঁদের পরিবারের সদস্যেরাও এমনটাই চেয়েছিলেন। এই স্বপ্ন পূরণের জন্য যমজ বোনেরা নিজেরাই খোঁজ করে কোঠানাল্লুরের একটি গির্জা থেকে যমজ যাজকদের বের করেন। অন্যদিকে বিয়ে পড়ানো যাজকেরাও এই আয়োজনকে তাঁদের জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা বলে উল্লেখ করেছেন। পেশাগত জীবনে যমজ দুই ভাই মার্চেন্ট নেভিতে কর্মরত এবং যমজ দুই বোন তথ্যপ্রযুক্তি খাতে কাজ করছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup