সর্বশেষ

পরিবারের সামনে ১১ বছরের শিশুকে টেনে নিয়ে গেল সিংহ

LkjhgWeb Popup (3)

ভারতের গুজরাটে পাহাড় বেয়ে মন্দিরে যাওয়ার সময় পরিবারের সদস্যদের সামনে থেকে ১১ বছর বয়সী এক বালককে টেনে নিয়ে হত্যা করেছে সিংহ। সেখানকার একটি মন্দিরে যাওয়ার জন্য এ পথটি ব্যবহার করা হয়। এ ঘটনার পর মন্দিরে যাওয়ার পথটি বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে তীর্থযাত্রা পথের ৫০তম স্টেপ থেকে শিশুটিকে ধরে নিয়ে যায় সিংহটি। ওই সময় সেখানে তার পরিবারের সদস্য ছাড়াও কয়েকশ মানুষ ছিলেন। শিশুটিকে টেনে সিংহটি নিকটবর্তী বনে নিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূরে তার দেহের খন্ডাংশ পাওয়া যায়।

এ ঘটনার চার ঘণ্টা পর একটি সিংহকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে এটিই শিশুটিকে নিয়ে যায়। এছাড়া বাড়তি সতর্কতার অংশ হিসেবে আরও দুটি সিংহকে বন্দি করা হয়। যে সিংহটিকে প্রথমে আটক করা হয় সেটির বমি থেকে মানুষের দেহাবশেষ পাওয়া যায়। এছাড়া বাকি দুটি সিংহকেও পরীক্ষা করা হচ্ছে সেগুলোও ওই শিশুটিকে খেয়েছে কি না। যেখানে ঘটনা ঘটেছে সেখানে একটি প্রাচীন জৈন ও হিন্দু মন্দির আছে। প্রায় ১০ হাজার ধাপ উপরে ওঠে ভক্তরা ওই মন্দিরে যান।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup