সর্বশেষ

শেষকৃত্য সেরে বাড়ি ফিরে পরিবারের সদস্যেরা দেখলেন উঠোনে বসে হাসছেন ‘মৃত’

Vaeor maanWeb Popup (3)

ভারতের ছত্তীসগড় রাজ্যের সুরজপুর জেলায় ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। মৃত ঘোষণা করা এক যুবক, শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর জীবিত অবস্থায় বাড়ি ফিরে এসে পরিবারের সবাইকে হতবাক করে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে জেলার মানপুর এলাকায়, যা এখন স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

গত শনিবার মানপুরের একটি কুয়ো থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দুই দিন ধরে নিখোঁজ থাকা পুরুষোত্তম নামে এক যুবকের সঙ্গে মৃতদেহটির চেহারার মিল পাওয়ায় পরিবার সেটিকে শনাক্ত করে। পরে পুলিশ আনুষ্ঠানিকভাবে দেহটি পরিবারের কাছে হস্তান্তর করে এবং স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন হয়।

তবে পরিবারের সদস্যরা যখন শেষকৃত্য শেষে বাড়ি ফেরেন, তখন তাদের চোখে পড়ে জীবিত ও সুস্থ পুরুষোত্তম নিজেই বাড়ির উঠোনে বসে আছেন। মুহূর্তেই আনন্দ আর বিস্ময়ে ভরে ওঠে পরিবার ও আশপাশের মানুষ। অন্যদিকে, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাটিকে এক রহস্যজনক বিভ্রান্তি হিসেবে বর্ণনা করেছেন।

সুরজপুর জেলার পুলিশ সুপার সন্তোষ মাহাতো জানিয়েছেন, যাকে পুরুষোত্তম ভেবে দাফন করা হয়েছে, আসলে সেই মৃতদেহ কার—তা উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে। মৃত ব্যক্তির পোশাক ও অন্যান্য সামগ্রী সংরক্ষিত রাখা হয়েছে, যা পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন বলছে, প্রাথমিকভাবে এটি ভুল শনাক্তকরণের ঘটনা বলে ধারণা করা হলেও, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup