সর্বশেষ

৭ বছর পর ইনস্টাগ্রামে খুঁজে পেলেন নিখোঁজ স্বামীকে, সঙ্গে অন্য নারী

Missing husband found on instagram after 7 years, along with another womanProbashir city Popup 19 03

ভারতের উত্তর প্রদেশে এক নারী হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সাত বছর ধরে নিখোঁজ স্বামীকে খুঁজে পান। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হারদোই জেলায়। ভিডিও রিলে দেখা যায়, ওই ব্যক্তি আরেক নারীর সঙ্গে বসবাস করছেন। অভিযোগ উঠেছে, তিনি পালিয়ে গিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন।

পুলিশ জানায়, হারদোই জেলার মুরারনগরের বাসিন্দা শীলুর সঙ্গে ২০১৭ সালে বিয়ে হয় জিতেন্দ্র কুমার ওরফে বাবলুর। বিয়ের এক বছর পর, ২০১৮ সালে হঠাৎ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি। দীর্ঘদিন ধরে তাকে খুঁজে ফিরছিলেন স্ত্রী। অবশেষে সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রিল দেখে স্বামীর অবস্থান সম্পর্কে জানতে পারেন শীলু।

স্ত্রীর অভিযোগের ভিত্তিতে হারদোই পুলিশ অনুসন্ধান শুরু করে। তদন্তে জানা যায়, নিখোঁজ জিতেন্দ্র আসলে লুধিয়ানায় বসবাস করছেন এবং সেখানে আরেক নারীকে বিয়ে করেছেন। পরে তাকে সেখান থেকেই আটক করা হয়।

হারদোই সার্কেল অফিসার সন্তোষ কুমার সিং জানান, জিতেন্দ্রর দ্বিতীয় বিয়ের প্রমাণ মিলেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ের পর বছরখানেকের মধ্যেই নিখোঁজ হওয়ার সময় তার স্ত্রী এক পুত্রসন্তানের মা হয়েছিলেন। পরিবার নানা চেষ্টা করেও বাবলুকে খুঁজে পায়নি। শেষ পর্যন্ত তার বাবা থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন, যা এখন নতুন মোড় নিয়েছে ইনস্টাগ্রামের একটি ভিডিওর সূত্র ধরে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03