সর্বশেষ

পরকীয়া নিয়ে খোঁচা, স্ত্রীর কান ছিঁড়লেন স্বামী

Husband rips off wife's ear after accusing her of having an affairProbashircityWebPopupUpdate

ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুরে দাম্পত্য কলহ রূপ নিয়েছে ভয়াবহ রক্তারক্তিতে। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে মারধর করে কানে গুরুতর ক্ষত করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর আহত স্ত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্র জানায়, ছবি দেবনাথ ও টিঙ্কু দেবনাথ দীর্ঘদিন ধরে সংসার করে আসছেন। টিঙ্কু পেশায় একজন শ্রমিক। সম্প্রতি কাজ শেষে বাড়ি ফেরার পর স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়। একপর্যায়ে টিঙ্কু ছবিকে বেধড়ক মারধর করেন।

ছবি দেবনাথের অভিযোগ, প্রতিবেশী এক নারীর সঙ্গে স্বামীর অবৈধ সম্পর্ক রয়েছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় রবিবার রাতে টিঙ্কু ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং মারধরের পাশাপাশি তার কানে টান দিয়ে ছিঁড়ে দেন। ছবির চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পরে সোমবার কানে ব্যান্ডেজ নিয়ে শান্তিপুর থানায় হাজির হয়ে স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ছবি দেবনাথ। তিনি স্বামীর শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত টিঙ্কুর পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate