সর্বশেষ

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, বিক্ষোভের ডাক হাসনাতের

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, বিক্ষোভের ডাক হাসনাতেরProbashir city Popup 19 03

ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপহাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। রাত ৮টায় রাজু ভাস্কর্যে এ বিক্ষোভ মিছিল হবে।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এক ফেসবুক স্ট্যাটাস এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন- ভারতের আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনর প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

সময় : রাত ৮টা স্থান : রাজু ভাস্কর্য

প্রসঙ্গত, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন ইস্যুতে সরব ভারত। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দেশটি একের পর এক বিক্ষোভ করছে। এসব বিক্ষোভের মধ্যে এবার আগরতলার ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশি উপহাইকমিশনে হামলা চালিয়েছে উগ্র ভারতীয়রা। এ সময় বাংলাদেশের লাল-সবুজ পতাকা টেনেহিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়।

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে এমন অভিযোগ তুলে ভারতের ডানপন্থি সংস্থা ‘হিন্দু সংগ্রাম স্মৃতি’ আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে হামলা চালায়।

ভারতের আঞ্চলিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সোমবার শান্তিপূর্ণ বিক্ষোভটি সার্টিক হাউসের মহাত্মা গান্ধীর ভাস্কের্যের সামনে পৌঁছলে পুলিশ তাদের বাঁধা দেয়। এক পর্যায়ে পুলিশি ব্যারিকেট ভেঙে তারা বাংলাদেশ উপ হাইকমিশনারের অফিসে প্রবেশ করে।

ঘটনার পরই স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে ঘটনা স্থলে যায়। পশ্চিম ত্রিপুরার এসপি ড. কিরান কুমা এবং ডিজিপি অনুরাগ ধানকার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিক্ষোভ চলাকালে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশি সহকারী হাইকমিশনারের কাছে একটি স্মারক লিপি পৌঁছে দেন। এ সময় একজন বিক্ষোভকারী বলেন, চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। তাকে খাবার পর্যন্ত দেওয়া হচ্ছে না। এটা সম্পূর্ণ অবৈধ এবং অগ্রহণযোগ্য।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03