সর্বশেষ

নিউইয়র্ক ও ঢাকায় বসে গ্রাহকদের ৭০ লাখ ডলার হাতিয়ে নিলেন দুই ভাই

নিউইয়র্ক ও ঢাকায় বসে গ্রাহকদের ৭০ লাখ ডলার হাতিয়ে নিলেন দুই ভাইProbashir city Popup 19 03

পরিচয় গোপন করে ডিজিটাল সম্প্রচার পরিষেবা চালিয়ে গ্রাহকদের কাছ থেকে ৭০ লাখ মার্কিন ডলার হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে দু’জনের বিরুদ্ধে। অভিযুক্ত দু’জন সম্পর্কে ভাই। একজনের নাম নূর নবী চৌধুরী (৫৬) এবং অন্যজনের নাম মোহাম্মদ রহমান (৩৬)। তাদের মধ্যে নূর নবী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের চিকতোয়াগায় এবং রহমান বাংলাদেশের ঢাকায় থাকনে।

এ অভিযোগে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন নূর নবী। এখন তারা আইনি লড়াইয়ের মুখোমুখি হচ্ছেন। নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে বিচারকাজ চলছে। স্থানীয় সময় গত মঙ্গলবার মার্কিন বিচার বিভাগের পাবলিক অ্যাফেয়ার্স দপ্তর এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

জানা যায়, এই দুই ভাই অবৈধভাবে একটি ডিজিটাল সম্প্রচার পরিষেবা পরিচালনা করতেন। এর মাধ্যমে গ্রাহকেরা নির্দিষ্ট টাকার বিনিময়ে বিভিন্ন অনুষ্ঠান দেখার সুযোগ পেতেন। বিশেষত সরাসরি খেলা দেখা ও টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো দেখতে পেতেন। কোনো কোনো অনুষ্ঠান মেধাস্বত্বের বা কপিরাইটের আওতাধীন ছিল। তবে এগুলো সম্প্রচারে প্রকৃত কপিরাইট মালিকদের অনুমতি নিতেন না দুই ভাই।

মার্কিন বিচার বিভাগের ফৌজদারি শাখার প্রধান ও প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিকোল এম আর্জেন্টিয়েরি জানান, অভিযুক্ত দুই ভাই অনুমতি ছাড়াই অন্যের কপিরাইট অনুষ্ঠান নিজেদের প্ল্যাটফর্মে প্রচার করেছেন। এভাবে তারা বৈধ ব্যক্তিদের কোটি কোটি ডলারের আর্থিক ক্ষতি করেছেন। অভিযোগ প্রমাণিত হলে তাদের দুই থেকে সর্বোচ্চ ২০ বছরের সাজা হতে পারে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03