সর্বশেষ

কারাগারে ধর্ষণ মামলার আসামি ২ চীনা নাগরিক

ধর্ষণ মামলার আসামি দুই চীনা নাগরিক বিমানবন্দরে গ্রেফতারProbashir city Popup 19 03

বাংলাদেশ থেকে পালিয়ে চীনে যাওয়ার সময় ধর্ষণ মামলার আসামি দুই চীনা নাগরিককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাদেরকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে গাজীপুরের মেট্রোপলিটন আদালতে গ্রেফতারকৃতদের হাজির করা হলে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। গ্রেফতারকৃতরা হলেন, চীনের ওয়াং চাও ইয়াং (২৮) এবং ইয়াং জিং (৪২)।

মামলা সূত্রে জানা যায়, গাজীপুরের কাশিমপুর থানাধীন মোজার মিল এলাকার সাদিকুলের বাড়িতে ভাড়া থেকে ব্যবসা করতেন চীনের তিন নাগরিক ওয়াং চাও ইয়াং (২৮), ওয়াং জাওফিং (৪৫) ও ইয়াং জিং (৪২)। চুল দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরির কারখানা রয়েছে তাদের।

ওই বাড়ির পাশের ফ্লাটে ভাড়া থাকতেন ঢাকার আশুলিয়া থানার কুরগাঁও এলাকার ৪০ বছর বয়সের এক নারী। স্বামীর সঙ্গে ডিভোর্সের পর গত জুলাই মাসে ওই নারী চীনা নাগরিক ওয়াং চাও ইয়াং-কে বিয়ে করেন। বিয়ের মাসখানেক পর গত ২৩ আগস্ট রাতে স্বামীর সহায়তায় অপর দুইজন তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় স্বামীসহ বিদেশী ওই তিন ব্যবসায়ীর বিরুদ্ধে ২৭ আগস্ট মামলা করেন ভুক্তভোগী ওই নারী। এরপর থেকেই অভিযুক্তরা পলাতক ছিলেন। জিএমপি’র কোর্ট ইন্সপেক্টর জাহিদুল ইসলাম জানান, বুধবার বিকেলে গাজীপুরের মেট্রোপলিটন আদালতে গ্রেফতারকৃতদের হাজির করা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03