Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

মালদ্বীপ থেকে লাশ হয়ে ফিরলেন নূর

মালদ্বীপ থেকে লাশ হয়ে ফিরলেন নূরWeb Popup (3)

পরিবারের সচ্ছলতা ফেরানোর জন্য ঋণ করে, মাত্র চার মাস আগেই মালদ্বীপে এসেছিলেন মো. নুর আলম সরদার (৪৪)।তার পথ ছেয়ে স্বজনরা সুখের আশায় বুক বাঁধলেও, বাঁধ সাজে তার কাজের চাপ আর বেতন না পাওয়া নিয়ে।ঋণের চাপে হতাশায় ভুগতে থাকা নুর আলম স্ট্রোক করে গত দুইমাস চিকিৎসাধীন থাকা অবস্থায় ১২ই অক্টোবর মালদ্বীপের স্থানীয় একটি হাসপাতালে মারা যান তিনি।নিজ কোম্পানি ও বাংলাদেশ দূতাবাসের নানা প্রচেষ্টায় বুধবার বিকেলে নুর আলম এর মরদেহ দেশে পাঠানো হয়েছে।
ঋণ করে অসুস্থ মা এবং স্ত্রী ও তিন সন্তান রেখে মালদ্বীপে এসেছিলেন নুর আলম।একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে এভাবে হারিয়ে তার পরিবারে চলছে এখন শোকের মাতম।মরহুম নুর আলম সরদার বরিশালের উজিরপুর উপজেলার মোসাং ২নং ওয়ার্ডের মো. জালাল উদ্দিন সরদার ও রাবেজান দম্পতির ছেলে।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, নুর আলম সরদার পেশায় ছিলেন নির্মাণ শ্রমিক, থাকতেন রাজধানী মালে।দুই মাস আগে স্ট্রোক জনিত সমস্যা নিয়ে স্থানীয় আইজিএম হাসপাতালে ভর্তি হলে তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।মারা যাওয়ার ৫ দিন পর বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৭ই অক্টোবর) দুপুরের দিকে শ্রিলাংকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা নুর আলম সরদার এর মরদেহ।

মরহুমের স্ত্রী নাজমা আক্তার মালদ্বীপে অবস্থিত সংবাদকর্মীকে বলেন, নুর আলম এর বাবা অনেক আগেই মারা গেছেন, মা ও দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ঘরেই থাকেন।পরিবারকে একটু সুখে রাখার জন্য ঋণ করে নুর আলম চলতি বছরে ভিসা চালু হলে তখনই মালদ্বীপে পাড়ি জমিয়েছিল।কিন্তু নিজ কোম্পানি থেকে অনেক দিন বেতন না পাওয়ায় হতাশায় ভুগতে থাকেন ঋণ পরিশোধের বিষয় নিয়ে।এর মধ্যেই স্ট্রোক করে ৬২দিন চিকিৎসায় থাকার পর মারা যান তিনি।

মারা যাওয়ার ৫ দিন পর বৃহস্পতিবার ওর মরদেহ দেশে এসেছে বলে কান্না করতে করতে বলেন আমার পরিবারের এখন উপার্জন করার মতো কেউ রইল না।কিভাবে এই ঋণ পরিশোধ করবো!
আজ রাতে নিজ গ্রামের কবরস্থানে মরহুম নুর আলম এর দাফন প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে বলে ও জানান তিনি।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)