Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

সীমান্তে গ্রেপ্তার ভারতীয় নাগরিকের আছে বাংলাদেশি এনআইডি

সীমান্তে গ্রেপ্তার ভারতীয় নাগরিকের আছে বাংলাদেশি এনআইডিWeb Popup (3)

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মিন্টু মন্ডল (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্ত এলাকা দিয়ে ওই ব্যক্তি বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেন।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ।

আটক মিন্টু মন্ডলের কাছ থেকে পাঁচবিবি উপজেলার উচনা গ্রামের ঠিকানার একটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির পিলার ২৮১/২০ এস থেকে ৫০ গজ বাংলাদেশের ভেতর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং একটি ভারতীয় সিম জব্দ করা হয়েছে। পরে তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

২০ বিজিবি কোম্পানি অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ জানান, মিন্টু মন্ডল দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে মানবপাচারের সঙ্গে জড়িত। এ সংক্রান্ত অপরাধে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। অবৈধভাবে মানব পারাপার সংক্রান্ত অপরাধ কার্যক্রম সম্পাদনের জন্য বাংলাদেশি নাগরিকত্বের ভুয়া কাগজপত্র তৈরি করেছেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, বিজিবির পক্ষ থেকে মিন্টু মন্ডলের নামে মামলা দায়ের করা হয়েছে। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)