সর্বশেষ

কারাগারে কপালে আঘাত পেয়েছেন সাবেক এমপি এনামুল

1727299784806Probashir city Popup 19 03

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক কারাগারে কপালে আঘাত পেয়েছেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে পুলিশ আবার তাকে কারাগারে নিয়ে যায়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার কপালে ছোট একটি ক্ষতও পাওয়া গেছে।

রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বলেন, সন্ধ্যার দিকে সাবেক এমপি এনামুল হককে জরুরি বিভাগে নিয়ে আসে কারা পুলিশ। তার কপালে ক্ষত পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে সেলাই লাগেনি। জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কারা পুলিশরা আবার নিয়ে গেছে।

মারধরের শিকার হয়েছেন কি না-এমন প্রশ্নে এই চিকিৎসক বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না।

এ বিষয়ে জানার জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) রত্না রায়কে বেশ কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে ডিআইজি প্রিজন কামাল হোসেন বলেন, এনামুল হক অসুস্থ বলে শুনেছি। এ কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাকে মারধর করা হয়েছে কি না জানা নেই। এ বিষয়ে খোঁজ নেওয়া লাগবে।

প্রসঙ্গত, সাবেক এই এমপির বিরুদ্ধে বাগমারা থানায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে গত ১৬ সেপ্টেম্বর এনামুল হককে রাজধানীর আদাবর থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৫।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03