সর্বশেষ

মাইক্রোবাস উল্টে প্রবাসীসহ ২ জন আহত

Hossainpur photo1 1726287842Web Popup (3)

কিশোরগঞ্জের হোসেনপুরে প্রবাস থেকে বাড়ি ফেরার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রবাসীসহ ২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউপির মাধখোলা চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷

স্থানীয় সূত্রে জানা যায়, ঐ দিন রাতে উপজেলার ডাংরী এলাকার মো. রিপন মিয়া দীর্ঘদিন পর সৌদি আরব থেকে দেশে পাড়ি জমান। পরে,ভোরে পরিবারের লোকজন ঢাকা থেকে একটি মাইক্রোবাসে তাকে বাড়িতে নিয়ে আসছিলেন।

মাইক্রোবাসটি হোসেনপুর-নান্দাইল সড়কের মাধখোলা চৌরাস্তায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে গাড়িটি উদ্ধার করে।

হোসেনপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup