সর্বশেষ

প্রতিটি ঘাটে সরকার নির্ধারিত ভাড়ার চার্ট দৃশ্যমান করার নির্দেশ

Ghat bg 20240907213722Probashir city Popup 19 03

প্রতিটি লঞ্চ ঘাট বা পয়েন্টে সরকার নির্ধারিত রেট চার্ট দৃশ্যমান স্থানে স্থাপনের জন্য নির্দেশনা দিয়েছেন নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বিআইডব্লিউটিএর ঢাকা নদী বন্দরের সদরঘাট টার্মিনাল, টার্মিনাল কাউন্টার, লঞ্চের পন্টুন এবং ওয়াইজঘাট-সিমসনঘাটের খেয়াঘাট পরিদর্শনের সময় তিনি এ নির্দেশনা দেন।

এ পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটি-এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা আগামী সাতদিনের মধ্যে রেট চার্ট স্থাপন করা হবে বলে উপদেষ্টাকে অবহিত করেছেন।

এ সময় বন্দর কর্মকর্তা কবীর হোসেন ঢাকা নদী বন্দরের বিভিন্ন কার্যাবলীর সংক্ষিপ্ত পরিচিতি উপদেষ্টার ড. এম সাখাওয়াত হোসেনের কাছে তুলে ধরেন।

নৌপরিবহন উপদেষ্টা ঢাকা নদীবন্দরের ঘাটের রাজস্ব বাড়াতে উদ্যোগী ভূমিকা রাখতে তাগিদ দেন। এ বিষয়ে নৌপরিবহন উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুত রাজস্ব আদায় কার্যক্রম সচল করার উদ্যোগ নেওয়ার জন্য নির্দেশনা দেন।

ঢাকা নদী বন্দরের সার্বিক কার্যক্রম দেখে নৌপরিবহন উপদেষ্টা সন্তুোষ প্রকাশ করেন। বন্দরের প্রতিটি কর্মকর্তা ও কর্মচারীকে সততা ও দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থেকে নৌ-সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নিয়মাবলী কঠোরভাবে প্রয়োগ করতে এবং লঞ্চের রুট পারমিট ও নিরাপত্তা নিশ্চিত করতে বিআইডব্লিউটিকে কঠোর পদক্ষেপ দ্রুতভাবে গ্রহণের নির্দেশনা দেন।

এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা এবং ঢাকা নদী বন্দরের বন্দর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03