সর্বশেষ

প্রবাসীর বাড়িতে বিয়ের দাবিতে নারী প্রবাসীর অনশন

Barisal expatriates 66d58c313964aProbashir city Popup 19 03

সৌদি প্রবাসীর বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছে এক সন্তানের জননী নারী প্রবাসী। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্টি গ্রামের।

অনশনরত নারী নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পশ্চিম বালাগ্রাম এলাকার এমদাদুল হকের মেয়ে মুক্তা আক্তার (২৬)।

ওই নারী জানান, গত ৬ বছরপূর্বে দুবাই থাকাকালীণ সময়ে গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামের মোবারক কাজীর ছেলে আরিফ কাজীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে (মুক্তা) বিবাহিত এবং একটি সন্তান আছে জেনেও সম্পর্ক গড়ে তুলে আরিফ।

এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে আরিফ তার সর্বস্ব কেড়ে নেয়। এমনকি বিভিন্ন সময়ে ওই নারীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা হাতিয়ে নেয়। গত দুই বছর পূর্বে দুবাই থেকে বাংলাদেশে চলে আসে আরিফ। এরপর আবার সৌদি আরব চলে যায়। পরবর্তীতে তিনিও (মুক্তা) দুবাই থেকে এসে সৌদি আরব চলে যায়।

তিনি আরও জানান, কিছুদিন পূর্বে জানতে পারি আমাকে কিছু না জানিয়ে বিয়ে করেছে আরিফ। গত শনিবার (১ সেপ্টেম্বর) আমি সৌদি আরব থেকে বাংলাদেশে আসি। এরপর রোববার বিকেল থেকে আরিফের বাড়িতে বিয়ের দাবীতে অনশন শুরু করলে আমাকে দেখা মাত্রই বাড়ি থেকে আরিফ পালিয়ে যায়।

এবিষয়ে জানতে অভিযুক্ত আরিফের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এছাড়াও তার পরিবারের কোন সদস্য এব্যাপারে কথা বলতে রাজি হয়নি।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, এঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুনঃ

https://www.youtube.com/watch?v=dgM6vMuWCrc

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03