সর্বশেষ

১৪ শ কোটি টাকা ঋণ নিয়ে পালানোর সময় বিমানবন্দরে আটক ব্যবসায়ী

Ctg 2409020751Probashir city Popup 19 03

চট্টগ্রাম বিমানবন্দর থেকে আনসারুল আলম চৌধুরী নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। জানা গেছে, তিনি ইসলামী ব্যাংক থেকে ১৪ শ কোটি টাকার ঋণ নিয়েছেন। আজ সোমবার সকালে দুবাই যাওয়ার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ থেকে তাঁকে আটক করা হয়।

ইউএস বাংলার বিএস-৩৪৩ ফ্লাইটে দুবাই যাওয়ার কথা ছিল আনসারুল আলম চৌধুরীর। তাঁর বাড়ি চট্টগ্রামের রাউজানে বলে জানিয়েছে পুলিশ। তিনি এস আলম গ্রুপের মালিক এস আলম মাসুদের ঘনিষ্ঠজন বলে একাধিক সূত্রে জানা গেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের বিশেষ শাখার পুলিশের পরিদর্শক মোহাম্মদ তাইয়াতুল ইসলাম। পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটক ওই ব্যবসায়ীর নামে ইসলামী ব্যাংকের চাকতাই শাখায় ১৪০০ কোটি টাকারও বেশি ঋণ রয়েছে। আটকের পর তাঁকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03