সর্বশেষ

সৌদি যাওয়ার পথে আ.লীগের দুই নেতা আটক

সৌদি যাওয়ার পথে আ.লীগের দুই নেতা আটকProbashir city Popup 19 03

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়।

আটক আওয়ামী লীগের দুই নেতা হলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম আহমদ ও প্রচার সম্পাদক আবদুর রহমান জামিল। আবদুর রহমান রেড ক্রিসেন্ট সিলেট শাখারও সাধারণ সম্পাদক।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল সোমবার আওয়ামী লীগের ওই দুই নেতা সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান। সন্ধ্যা ৭টার দিকে ইমিগ্রেশনে গেলে তাদের আটক করা হয়।

আওয়ামী নেতাদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে জেদ্দায় যাওয়ার কথা ছিল। আটকের পর তাদেরকে প্রথমে মহানগর পুলিশের বিমানবন্দর থানায় এবং এরপর রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালি থানায় নেওয়া হয়।

এদিকে, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03