সর্বশেষ

লিবিয়া থেকে ফিরলেন ১৪৪ প্রবাসী

লিবিয়া থেকে ফিরলেন ১৪৪ প্রবাসীProbashir city Popup 19 03

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রচেষ্টায় লিবিয়ার বেনগাজী শহরে আটক ১৪৪ অনিয়মিত বাংলাদেশি নাগরিক গতকাল বুধবার দেশে ফিরেছেন।

বৃহস্প‌তিবার (১৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার বেনগাজী শহরে আটক ১৪৪ অনিয়মিত বাংলাদেশি নাগরিক বুধবার (১৭ জুলাই) বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইট যোগে ঢাকায় পৌঁছেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাবৃন্দ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান।

এ সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে নগদ ছয় হাজার টাকা ও কিছু খাদ্যসামগ্রী উপহার হিসেবে দেওয়া হয় এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03