Long Popup (2)
সর্বশেষ

৬০ পুলিশকে উদ্ধার করল র‍্যাবের হেলিকপ্টার

Https://www.youtube.com/watch?v=ws6etmdjsaeProbashircityWebPopupUpdate

সকাল ১১টার পর থেকে রাজধানীর বাড্ডা ও রামপুরা এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এক পর্যায়ে পুলিশ সদস্যরা জীবন বাঁচাতে রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান নেয়।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। ‌

এ ঘটনায় পুলিশ সদস্যরা প্রায় কয়েক ঘণ্টা কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের ভেতর আটকে ছিলেন। পরে এই পুলিশ সদস্যদের কানাডিয়ান ইউনিভার্সিটি ছাদ থেকে উদ্ধার করে র‍্যাব ফোর্সের হেলিকপ্টার।

এ বিষয়ে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, রাজধানীর কানাডিয়ান ইউনিভার্সিটির ছাদে আটকে পড়া ৬০ জন পুলিশ সদস্যকে উদ্ধার করেছে র‍্যাব ফোর্সেসের হেলিকপ্টার।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate