Opens in a new tab
সর্বশেষ

একাত্তরের সিনিয়র রিপোর্টার নাদিয়া শারমিন গুলিবিদ্ধ

Nadia sharmin 20240718141542Web Popup (3)

যাত্রাবাড়ীতে একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার নাদিয়া শারমিন ও ক্যামেরাপার্সন সৈয়দ রাশেদুল হাসান গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার যাত্রাবাড়ী জনপদ মোড়ে ফ্লাইওভারের নিচে টোল প্লাজার দিকে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষের সময় তারা গুলিবিদ্ধ হন।

বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নাদিয়া শারমিন জানান, দুপুর ১টার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় তারা পেশাগত দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ পুলিশের ছোড়া ছররা গুলি দেওয়ালে লেগে আমাদের শরীরে লাগে।

নাদিয়ার গলার ডান পাশে, বাম হাতে এবং ডান পায়ে গুলি লেগেছে।

একইসময়ে একাত্তরের ক্যামেরাপার্সন সৈয়দ রাশেদুল হাসান গলার নিচে একটি গুলি লাগে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)