সর্বশেষ

সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদ উদযাপন

DosdfgdWeb Popup (3)

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে উদ্‌যাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রোববার (১৬ জুন) জেলার সার্কিট হাউস এলাকায় ঈদুল আজহার একটি জামাত অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ৭টায় অনুষ্ঠিত এ ঈদ জামাতে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী। ঈদের নামাজে বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিরা অংশ নেন।

শতাধিক মুসল্লির মধ্যে নারী ও পুরুষ অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করেন। স্থানীয়রা জানান, দীর্ঘ ১৬ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এখানে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup