সর্বশেষ

বিছানায় প্রবাস ফেরত স্বামীর রক্তাক্ত লাশ, স্ত্রী পলাতক

বিছানায় প্রবাস ফেরত স্বামীর রক্তাক্ত লাশ, স্ত্রী পলাতকProbashir city Popup 19 03

কক্সবাজারে প্রবাসে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে বাকবিতণ্ডায় জেরে স্বামী হারুনুর রশীদকে হত্যার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রী রহিমার বিরুদ্ধে। ঘটনার পর স্ত্রী পলাতক রয়েছেন।

রোববার রাত ৮টার দিকে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। ৫ দিন আগে বিদেশ থেকে আসেন হারুন।

নিহতের মেয়ে নিহা জানায়, কয়েকদিন আগে বিদেশ থেকে এসেছেন তার বাবা। দ্বিতীয় বিয়ে করার বিষয় নিয়ে বাবা-মায়ের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাবা চা খেতে চাইলে মা চা বানিয়ে দেন।

এ চা খাওয়ার পর বাবা অসুস্থবোধ করলে চায়ে কিছু মেশানোর অভিযোগ তুলেন বাবা। মা সেটি অস্বীকার করেন। পরে বাবাকে বিছানায় শুইয়ে দেন মা।

নিহা আরো বলেন, এ সময় দুই দিন স্কুলে না যাওয়ায় মা আমাকে দরখাস্ত লিখতে যেতে বলেন। স্কুল থেকে ফিরে এসে দেখি বাবা বিছানায় রক্তাক্ত পড়ে আছে, মা পালিয়ে গেছেন।

পরে প্রতিবেশীরা বাবাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি রাকিবুজ্জামান জানায়, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের বুঝিয়ে দেয়া হবে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03