Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

ভালোবাসার টানে বাংলাদেশে চীনা যুবক, ধর্ম বদলে বিয়ে করলেন তরুণীকে

Rajbari 8Web Popup (3)

ভালোবাসার টানে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীন থেকে বাংলাদেশে এসে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তরুণী নার্গিস আক্তারকে বিয়ে করেছেন জ্যাকি চেউং নামের এক চীনা নাগরিক। পরিচয়, বন্ধুত্ব ও প্রেমের পর গত ৩ নভেম্বর আদালতের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে নার্গিসকে বিয়ে করেন তিনি। এরপর গত ১৩ নভেম্বর পারিবারিক ও সামাজিক আয়োজনে মুসলিম রীতি অনুযায়ী তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দুই দেশের দুই নাগরিকের এই ব্যতিক্রমী বিয়েকে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে এবং বিদেশি জামাইকে একনজর দেখতে প্রতিদিনই কনের বাড়িতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা।

জানা যায়, নার্গিসের ভাই সিরাজুল ইসলাম ঢাকার একটি চীনা প্রতিষ্ঠানে জ্যাকি চেউংয়ের সহকর্মী ছিলেন। প্রায় দুই বছর আগে জ্যাকি দেশে ফিরে গেলেও সিরাজুলের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল। সেই সূত্র ধরেই প্রায় তিন মাস আগে সিরাজুলের বোন নার্গিসের সঙ্গে জ্যাকির পরিচয় ও কথাবার্তা শুরু হয়, যা একপর্যায়ে প্রেমে রূপ নেয়। পরে জ্যাকি বিয়ের প্রস্তাব দিলে ইসলাম ধর্ম গ্রহণসহ বিভিন্ন বিষয়ে দুই পরিবারের সম্মতিতে গত ১ নভেম্বর তিনি বাংলাদেশে চলে আসেন।

নিজের অনুভূতি প্রকাশ করে জ্যাকি চেউং বলেন, নার্গিসকে জীবনসঙ্গী করার সিদ্ধান্ত থেকেই তিনি চীন থেকে এসেছেন এবং বিয়ে করতে পেরে তিনি ভীষণ আনন্দিত। নার্গিসের পরিবার ও স্বজনদের ভালোবাসায় মুগ্ধ এই চীনা যুবক শিগগিরই স্ত্রীকে নিয়ে চীনে ফিরে সুখে সংসার করতে চান। পাশাপাশি নার্গিসের মাকেও চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। এ বিষয়ে দেবগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক ও গোয়ালন্দ উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, তিনি বিষয়টির খোঁজখবর নেবেন এবং বিদেশি নাগরিকদের সঙ্গে বিয়ের ক্ষেত্রে প্রতারক চক্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)